২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি, ম্যান ইউয়ের জয়ের দিন হারলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি জয় পেলেও হেরে গেছে আর্সেনাল। টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকা আর্সেনাল হোঁচট খেয়েছে স্যান্ডারল্যান্ডের কাছে। 'বিগ ফোর'র আরেক দল লিভারপুল ড্র করেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 09:41 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

লন্ডন, ২২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি জয় পেলেও হেরে গেছে আর্সেনাল। টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকা আর্সেনাল হোঁচট খেয়েছে স্যান্ডারল্যান্ডের কাছে। 'বিগ ফোর'র আরেক দল লিভারপুল ড্র করেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে। উলভ্যারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে চেলসি। এ নিয়ে কালোর্স আনচেলত্তির দল নিজেদের মাঠে টানা ১২টি জয় পেলো। স্ট্যামফোর্ড ব্রিজে খেলার ২২ মিনিটের মধ্যে মাইকেল এসিয়ানের দুই গোল ও মালুদার এক গোলে জয় নিশ্চিত করে ব্লুজ। ৫৬ মিনিটে জো-কোলের তীব্র শট উলভ্যারহ্যাম্পটনের জালে জাড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ওল্ড ট্র্যাফোর্ডে এভারটনকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। দলের পক্ষে গোল তিনটি করেন ড্যারেন ফ্লেচার, মাইকেল ক্যারিক ও অ্যান্তনিও ভ্যালেন্সিয়া। দুর্দান্ত ফর্মে থাকলেও আর্সেনাল ১-০ গোলে হেরে গেছে স্যান্ডারল্যান্ডের কাছে। ৭১ মিনিটে জয় সূচক গোলটি করেন ড্যারেন বেন্ট। লিভারপুল-ম্যানচেস্টার সিটির ম্যাচটি ছিল বেশ উপভোগ্য। গোলশূণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন মার্টিন স্ক্রোর্টেল। কিন্তু ইমানুয়েল আদেবায়োর ও স্টিফেন আয়ারল্যান্ডের গোলে মনে হচ্ছিল লিভারপুলের মাঠ থেকে জয় নিয়েই ফিরবে ম্যান সিটি। কিন্তু তা আর হয়নি, লিভারপুলকে বাঁচিয়ে দেন বদলি খেলোয়াড় ইয়োসি বেনাইয়োন। তার ৭৭ মিনিটের গোলে কোনোমতে ড্র করে মাঠ ছাড়ে রাফায়েল বেনেতিজের দল। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চেলসি। এর চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে ম্যান ইউ আছে দ্বিতীয় স্থানে। আর্সেনালের পয়েন্ট ২৫ হলেও এক ম্যাচ কম খেলেছে দলটি। ম্যান সিটি ষষ্ঠ ও লিভারপুল আছে সপ্তম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫২৪ ঘ.