বাগদাদ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইরাককে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন চলে আসা দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নিলে ইরাকের অলিম্পিক কমিটি সেখানকার ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদ ভেঙ্গে দেয়।
এরই পরিনামে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নদের নিষিদ্ধ হতে হলো। এই নিষেধাজ্ঞার ফলে জাতীয় দল তো বটেই, এমনকি ইরাকের কোনো ক্লাবও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেনা।
এদিকে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে ফিফার এ সিদ্ধান্তে তারা বিস্মিত নন। সরকারি এক মুখপাত্র জানান, নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য আইনজীবিরা কাজে নেমে পড়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/০২২৫ ঘ.
bdnews24