২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভেন্ট শেষে মাঠে গেলেন সুমিতা

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারলেন না হার্ডলার সুমিতা রানি সরকার। ১১ নভেম্বর চীনের গুয়াং জু প্রদেশে ১০০ মিটার হার্ডল ইভেন্ট শেষ হওয়ার পরে মাঠে পৌঁছায় বাংলাদেশ দল! তবে ১৩ নভেম্বর হাই জাম্পে অংশ নিয়ে ২.০৫ মিটার লাফিয়েছেন সজিব হোসেন। এ ইভেন্টে বাংলাদেশের জাতীয় রেকর্ড ২.০৪ মিটারের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারলেন না হার্ডলার সুমিতা রানি সরকার। ১১ নভেম্বর চীনের গুয়াং জু প্রদেশে ১০০ মিটার হার্ডল ইভেন্ট শেষ হওয়ার পরে মাঠে পৌঁছায় বাংলাদেশ দল! তবে ১৩ নভেম্বর হাই জাম্পে অংশ নিয়ে ২.০৫ মিটার লাফিয়েছেন সজিব হোসেন। এ ইভেন্টে বাংলাদেশের জাতীয় রেকর্ড ২.০৪ মিটারের। গুয়াং জু'তে গেমসের উদ্বোধন হয় ৯ নভেম্বর। অথচ দুই দিন দেরিতে ১১ নভেম্বর ভোর পাঁচটায় চীনে পৌঁছান বাংলাদেশের দুই অ্যাথলেট ও এক কর্মকর্তা। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভিসা জটিলতার কারণেই দেরিতে (১০ নভেম্বর রাত ১২.৪৫) রওয়ানা দিতে হয়েছে তাদের। তিনি বলেন,"আমন্ত্রণপত্রের ফ্যাক্স কপি সংযোজন করে ভিসার জন্য আবেদন করেছিলাম। কিন্তু চীনা দূতাবাস জানিয়ে দেয়, আমন্ত্রণপত্রের মূল কপি দিতে না পারলে ভিসা দেবে না। শেষে মূল কাগজ জোগাড় হয় গেমস শুরুর আগের দিন। তাই ভিসা পাওয়া গেছে ১০ নভেম্বর দুপুরে।" সুমিতার অংশ নিতে না পারার কারণ জানাতে গিয়ে দলনেতা মিজানুর রহমান বলেন," বিমানবন্দরে কেউ আমাদের নিতে আসেনি। ফলে হোটেল খুঁজে পেতেই দেরি হয়ে যায়। সেখান থেকে ৬০ কিলোমিটার দূরে স্টেডিয়ামে গিয়ে দেখি সুমিতার ইভেন্ট শেষ। এতে আমাদের কোনো দোষ নেই। আয়োজক কমিটি আমাদেরকে সহযোগিতা করেনি।" টুর্নামেন্ট শেষ হয় ১৫ নভেম্বর। বাংলাদেশ দল দেশে ফিরেছে রোববার গভীর রাতে (রাত ২.৩০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২৩১ ঘ.