২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশা থেকেই এঙ্কের আত্মহনন

বহুদিন ধরে হতাশায় ভূগছিলেন জার্মানির গোলরক্ষক রবার্ট এঙ্কে। তা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। শেষ পর্যন্ত আত্মহত্যাই করে বসলেন। বুধবার এঙ্কের স্ত্রী টেরেসা ও তার চিকিৎসক জানান, ব্যর্থতার আশঙ্কা থেকেই এ হতাশার সৃষ্টি হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

হ্যানোভার, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বহুদিন ধরে হতাশায় ভূগছিলেন জার্মানির গোলরক্ষক রবার্ট এঙ্কে। তা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু পারলেন না। শেষ পর্যন্ত আত্মহত্যাই করে বসলেন। বুধবার এঙ্কের স্ত্রী টেরেসা ও তার চিকিৎসক জানান, ব্যর্থতার আশঙ্কা থেকেই এ হতাশার সৃষ্টি হয়েছিল। হ্যানোভার পুলিশের মুখপাত্র স্টেফান বিটকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ায় এঙ্কের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ট্রেনটি হামবুর্গ ও হ্যানোভারের মধ্যে চলাচল করে থাকে। এদিকে টেরেসা তার স্বামীর সম্পর্কে বলেন , "থেরাপি নিয়ে হতাশা কাটানোর চেষ্টা করে আসছিলো এঙ্কে। যখন ও হতাশার চুড়ান্ত অবস্থায় যেতো তখন কঠিন সময় পার করতে হতো। তার মধ্যে কোনো অনুপ্রেরণা থাকতো না। উন্নতির আশা একেবারে ছেড়েই দিতো।" এঙ্কের চিকিৎসকও প্রায় একই কথা বলেন। আত্মহত্যার কারণ হিসেবে এঙ্কে একটি চিরকুট লিখে গেছেন। তাতে বলা হয়, হতাশার কথা গোপন রাখার জন্য তিনি চেষ্টার ত্র"টি করেননি। চিরকুটে সকলের কাছে ক্ষমাও চান এঙ্কে। ৩২ বছর বয়সী এঙ্কে দেশের হয়ে আটটি ম্যাচ খেলেছেন। দক্ষিণ আফ্রিায় ২০১০ সালের বিশ্বকাপেও তার খেলার সম্ভাবনা ছিল। বুন্ডেসলিগার নিয়মিত দল হ্যানোভার-৯৬-এ যোগ দেয়ার আগে তিনি স্পেন, তুরস্ক ও পর্তুগালের বিভিন্ন ক্লাবের হয়ে তার প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রাখেন। স্ত্রী ছাড়াও আট মাস বয়সী একটি দত্তক কন্যা রেখে গেছেন এঙ্কে। নিজেদের দু'বছর বয়সী কন্যা মারা যাওয়ার পর এঙ্কে দম্পতি শিশু কন্যাটিকে দত্তক নেন। এদিকে জার্মান ফুটবল ফেডারেশন এঙ্কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চিলি-জার্মানি শনিবারের প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে। এঙ্কের অন্ত্যেষ্টিক্রিয়ায় সব খেলোয়াড় ও বিভিন্ন দলের কোচের যোগ দেয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০৪৮ ঘ.