২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস মাস্টার্স থেকে ফেদেরার এবং টেনিস থেকে সাফিনের বিদায়

প্যারিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের পুরুষদের বিশ্বসেরা রজার ফেদেরার। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-৬, ৭-৬ ও ৬-৪ গেমে হেরে যান তিনি উঠতি ফরাসি খেলোয়াড় হুলিয়েন বেনেতুর কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

প্যারিস, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্যারিস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের পুরুষদের বিশ্বসেরা রজার ফেদেরার। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-৬, ৭-৬ ও ৬-৪ গেমে হেরে যান তিনি উঠতি ফরাসি খেলোয়াড় হুলিয়েন বেনেতুর কাছে। এর আগে কোনো ইন্ডোর টুর্নামেন্ট থেকে কোয়ার্টার ফাইনালের আগে বিদায় নিতে হয়নি ফেদেরারকে। বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় মারাত সাফিন বুধবার পেশাদার টেনিসে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন, আর্জেন্টিনার হুয়ান দেল পোত্রোর কাছে ৬-৪, ৫-৭, ৬-৪ সেটে হারার পর পূর্ব ঘোষণা অনুযায়ী টেনিসকে বিদায় জানিয়েছেন রাশিয়ার এই খেলোয়াড়। ২৯ বছর বয়সী সাফিন প্রথম বার সবার নজর কেড়েছিলন ১৯৯৮ সালে, আন্দ্রে আগাসি এবং গুস্তাভো কুয়ের্তেনকে হারিয়ে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে। এক বছর পর প্রথমবারের মতো কোনো এটিপি শিরোপা জিতেন এবং ২০০০ সালে পিট সা