২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থ হলে ব্যবস্থাপনা কমিটিকেই দায় নিতে হবে: সালাউদ্দিন

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়কেই লক্ষ্য হিসেবে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তা নিশ্চিত করতেই ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডোকে অব্যাহতি দেয়া হয়েছে, তার পছন্দের দলও মেনে নেয়নি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 03:08 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়কেই লক্ষ্য হিসেবে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তা নিশ্চিত করতেই ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডোকে অব্যাহতি দেয়া হয়েছে, তার পছন্দের দলও মেনে নেয়নি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় তো ঘোষণাই দিয়েছেন, তাদের পছন্দের নতুন দলই পারে দেশকে শিরোপা এনে দিতে। অথচ বুধবার উল্টো কথা শোনালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন,"কেউই শিরোপা নিশ্চয়তা দিতে পারে না। কয়েকজন খেলোয়াড় দলে নিলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বাংলাদেশ, এটা কি করে সম্ভব!" ঊরং বুধবার এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেছেন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ব্যর্থ হলে তার দায় জাতীয় দল ব্যবস্থাপনা কিমিটিকেই নিতে হবে, "জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রস্তাবের ওপরই নির্বাহী কমিটি ডিডোকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এখন ভাল-মন্দ সবকিছুর দায় তো তাদেরকেই নিতে হবে।" তবে চুক্তির মেয়াদ পূর্তির আগে বরখাস্ত করে ডিডোর প্রতি অবিচার করা হয়েছে তা মনে করেন না সালাউদ্দিন। তবে তিনি স্বীকার করেন, ব্রাজিলিয়ান কোচের বিদায়টা এভাবে না হলে তিনি নিজেও খুশি হতেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১০৬ ঘ.