ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে স্বাগতিক ব্রাদার্স ইউনিয়নের পয়েন্টে ভাগ বসালো অতিথি চট্টগ্রাম আবাহনী লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ২-২ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।
নিজেদের মাঠে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট খোয়াতে হয় ব্রাদার্সকে। ৩৭ মিনিটে এনোক বেন্টিলের গোলে এগিয়ে যায় তারা। চট্টগ্রাম আবাহনী সমতায় ফেরে ৫১ মিনিটে মিঠুন চৌধুরীর গোলে। এর ছয় মিনিট পরই এনোকের দ্বিতীয় গোলে ফের এগিয়ে যায় ব্রাদার্স। যদিও খুব বেশি সময় গোল ধরে রাখতে পারেনি তারা। ৭৩ মিনিটে সুমন বড়
bdnews24