২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইস ইনডোর্সের সেমিতে ফেদেরার, জকোভিচ

শুক্রবার সহজ জয় নিয়েই সুইস ইনডোর্সের সেমিফাইনালে উঠেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস তারকা রজার ফেদেরার। ওদিকে শুরুতে পিছিয়ে থেকেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সার্বিয়ার নোভাক দকোভিচও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ব্যাসেল, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শুক্রবার সহজ জয় নিয়েই সুইস ইনডোর্সের সেমিফাইনালে উঠেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর টেনিস তারকা রজার ফেদেরার। ওদিকে শুরুতে পিছিয়ে থেকেও সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সার্বিয়ার নোভাক দকোভিচও। সুইজারল্যান্ডের রজার ফেদেরার ৬-৩, ৬-২ সেটে ইভগেনি করোলেভকে এবং জকোভিচ সুইস স্ট্যানিসলাস ওরিঙ্কোকে ৩-৬, ৭-৬, ৬-২ সেটে হারান। শনিবারের সেমিফাইনালে ফেদেরার মোকাবিলা করবেন স্বদেশি মার্কো চিউদিনেল্লিকে, যিনি ৬-১, ৬-৩ সেটে ফরাসি রিচার্ড গ্যাসকেটকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছেন। জকোভিচ মুখোমুখি হবেন পঞ্চম বাছাই রাদেক স্তেফানেককে, যিনি চতুর্থ বাছাই ম্যারিন সিলিচকে ৪-৬, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮৪৮ ঘ.