২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকআউটে পর্বে লিঁও, সেভিয়া, বাদ পড়ার মুখে লিভারপুল

আর্জেন্টাইন লিসান্দ্রো লোপেজের শেষ মিনিটের গোলে ইংলিশ ক্লাব লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পৌঁছে গেছে ফ্রান্সের অলিম্পিক লিঁও। তবে পয়েন্ট খোয়ানোয় লিভারপুলের দ্বিতীয় রাউন্ডে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার অন্য এক ম্যাচে স্টুটগার্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্পেনের সেভিয়াও পৌঁছেছে দ্বিতীয় পর্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 09:25 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

লন্ডন, নভেম্বর ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্জেন্টাইন লিসান্দ্রো লোপেজের শেষ মিনিটের গোলে ইংলিশ ক্লাব লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে পৌঁছে গেছে ফ্রান্সের অলিম্পিক লিঁও। তবে পয়েন্ট খোয়ানোয় লিভারপুলের দ্বিতীয় রাউন্ডে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার অন্য এক ম্যাচে স্টুটগার্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে স্পেনের সেভিয়াও পৌঁছেছে দ্বিতীয় পর্বে। এদিকে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল ৪-১ গোলে এজেড আলকমারকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় পর্বে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে। চার ম্যাচে তিন জয় পেয়ে যাওয়ায় দ্বিতীয় পর্বে উঠতে এখন আর মাত্র ১ পয়েন্ট লাগবে। ডলঁও-লিভারপুল ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল লিভারপুলই। ৮৩ মিনিটে রায়ান বাবেলের ২৫ গজ দূর থেকে নেয়া প্রচণ্ড এক শটে। কিন্তু লিভারপুলের দুর্ভাগ্য, রক্ষণভাগের খেলোয়াড় কিরগিয়াকজ পড়ে গেলে সুযোগ বুঝে খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন লিসান্দ্রো লোপেজ। চার খেলায় মাত্র ৪ পয়েন্ট নিয়ে গ্র"পে লিভারপুল এখন তিন নম্বরে। শীর্ষে থাকা লিঁওর চেয়ে ৬ এবং দ্বিতীয় স্থানে থাকা ফিওরেন্তিনার চেয়ে তারা ৫ পয়েন্ট পিছিয়ে। ফলে শেষ দুটি ম্যাচের জয়ই দ্বিতীয় পর্বে ওঠার জন্য যথেষ্ট নয়। বুধবার রাতে অন্য এক ম্যাচে রুবিন কাজানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ডায়নামো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ফিওরেন্তিনা ৫-২ গোলে উড়িয়ে দেয় ডেব্রেসেনকে। স্ট্যান্ডার্ড লিগ ২-০ গোলে হারায় অলিম্পিয়াকোসকে। কিয়েভকে হারিয়ে ইন্টার একেবারে পেছন থেকে সবচেয়ে কঠিন গ্র"প 'এফ' এর শীর্ষে উঠেছে। তাদের পয়েন্ট এখন ৬। দ্বিতীয় স্থানে বার্সার পয়েন্ট ৫ এবং তৃতীয় স্থানে থাকা রুবিনেরও ৫। ৪ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে শেষে রয়েছে ডায়নামো কিয়েভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৫২০ ঘ.