২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুকতারাকে সহজেই হারালো আবাহনী

সিটিসেল বাংলাদেশ লিগে আবাহনী লিমিটেড বুধবার ৩-০ গোলে হারিয়েছে শুকতারা যুব সংসদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 05:52 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগে আবাহনী লিমিটেড বুধবার ৩-০ গোলে হারিয়েছে শুকতারা যুব সংসদকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৭ মিনিটে আবাহনী এগিয়ে যায় জাহেদ পারভেজের গোলে। ৫৫ মিনিটে ব্যবধান বাড়ান শরিফ দ্বীন মোহাম্মদ। ৮১ মিনিটে দলের পক্ষে শেষ গোলটি করেন এন্মুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২৩৫০ ঘ.