২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্স-আরামবাগ ড্র, জিতেছে চট্টগ্রাম আবাহনী

সিটিসেল বাংলাদেশ লিগে সোমবার ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া চক্রের খেলা গোলশূন্য ড্র হয়েছে। এছাড়া চট্টগ্রাম আবাহনী লিমিটেড ১-০ গোলে জিতেছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগে সোমবার ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া চক্রের খেলা গোলশূন্য ড্র হয়েছে। এছাড়া চট্টগ্রাম আবাহনী লিমিটেড ১-০ গোলে জিতেছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ও চট্টগ্রাম মোহামেডানের ম্যাচে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মিঠুন চৌধুরীর গোলে আবাহনী এগিয়ে যায়। সেই গোল আর পরিশোধ করতে পারেনি চট্টগ্রাম মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ঢাকা মোহামেডান খেলবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। খেলা শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২২১০ ঘ.