২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ম্যাচেও ইতালিকে হারিয়েছে বাংলাদেশ

ইতালির বিশ্বকাপ প্রস্তুতিটা ভালো হতে দিলোনা বাংলাদেশ হকি দল। মঙ্গলবার রোমে দ্বিতীয় প্রদর্শনী ম্যাচেও হেরে গেছে তারা। জার্মানিতে প্রশিক্ষনের সুফল তুলে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৪-২ গোলে। এবারের জয়টি এসেছে ৫-৩ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 01:25 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালির বিশ্বকাপ প্রস্তুতিটা ভালো হতে দিলোনা বাংলাদেশ হকি দল। মঙ্গলবার রোমে দ্বিতীয় প্রদর্শনী ম্যাচেও হেরে গেছে তারা। জার্মানিতে প্রশিক্ষনের সুফল তুলে প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৪-২ গোলে। এবারের জয়টি এসেছে ৫-৩ গোলে। বাংলাদেশের পক্ষে দুটি গোল আসে পেনাল্টি কর্ণার থেকে। দলে পেনাল্টি কর্ণার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মামুন-উর-রহমান চয়নই করেছেন গোল দুটো। বাকি তিনটি ফিল্ড গোল। শেখ মোহাম্মদ নান্নু, মশিউর রহমান বিপ্লব ও কৃষ্ণ কুমার প্রত্যেকেই করেছেন একটি করে গোল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯০৯ ঘ.