ঢাকা, অক্টোবর ২৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাহনী, মোহামেডানের পর শেখ রাসেল ক্রীড়া চক্রেরও শুরুটা ভালোই হলো। মঙ্গলবার সিটিসেল বাংলাদেশ লিগে নিজেদের প্রথম ম্যাচে নারায়নগঞ্জের নবাগত শুকতারা যুব সংসদকে ২-০ গোলে হারিয়েছে তারা। দুটো গোলই মোহাম্মদ রনির।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু দলই খেলেছে সমান তালে। পার্থক্য একটাই ---এক দল গোলের সুযোগ কাজে লাগিয়েছে, অন্য দল তা পারেনি। খেলার ১৬ মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল হয়নি। বিরতির পর মোহাম্মদ রনিই ব্যবধান দ্বিগুন করেন। তার এবং ম্যাচের দ্বিতীয় ও শেষ গোলটি হয় ৬২ মিনিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩৫ ঘ.
bdnews24