২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ লিগ শুরু রোববার

পেশাদার ফুটবল লিগের তৃতীয় আসরের পর্দা উঠছে রোববার থেকে। আগের দুই মৌসুমে 'বি' লিগ নাম থাকলেও এবার থেকে বাংলাদেশ লিগ হিসেবেই পরিচিতি পাবে এ আসর। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে নবাগত সিলেট বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেশাদার ফুটবল লিগের তৃতীয় আসরের পর্দা উঠছে রোববার থেকে। আগের দুই মৌসুমে 'বি' লিগ নাম থাকলেও এবার থেকে বাংলাদেশ লিগ হিসেবেই পরিচিতি পাবে এ আসর। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে নবাগত সিলেট বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের সঙ্গে। টানা দু বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর সামনে এবার হ্যাট্রিক শিরোপার হাতছানি। লক্ষ্য পূরণে মরিয়া থাকারই কথা তাদের। তাই প্রতিপক্ষ হিসেবে বিয়ানীবাজারকেও ছোট করে দেখবে না আবাহনী। অন্যদিকে নবাগত বিয়ানীবাজারের জন্য এটা পরীক্ষার মৌসুমই বলা চলে। রেলিগেশন বাঁচিয়ে লিগে টিকে থাকাই হয়তো তাদের অন্যতম লক্ষ্য হবে আর সুপার ফোরে থাকতে পারলে তা হবে অনেক বড় পাওয়া। বিকেল ৫.৩০ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২৩ ঘ.