২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান আর্চারি গ্র্যান্ড প্রিক্সে ২টি স্বর্ণ জিততে চায় বাংলাদেশ

স্বপ্ন দেখতে শুরু করেছেন আর্চারি কর্মকর্তারা। স্বপ্ন দেখাচ্ছেন আর্চাররা। বাস্তবভিত্তিও আছে। এক মাস আগেই (১৯ সেপ্টেম্বর) ভারতের কোলকাতায় চতুর্থ এশিয়ান আর্চারি গ্র্যান্ড প্রিক্স-এর 'রিকার্ভ বো' ইভেন্টে ব্যক্তিগত স্বর্ণ জিতেছেলেন বাংলাদেশের সাজ্জাদ হোসেন। পঞ্চম এশিয়ান গ্র্যান্ড প্রিক্সে তার কাছ থেকে তো বটেই, সঙ্গে ছেলেদের দলগত স্বর্ণপদকটিও জিততে চায় বাংলাদেশ। স্বাগতিক হওয়ার সুবিধা নিয়ে লক্ষ অর্জন অসম্ভব নয়। কারণ গ্র্যান্ড প্রিক্স-এর চতুর্থ আসরে দলগত রৌপ্য জিতেছিলেন বাংলাদেশের ছেলেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বপ্ন দেখতে শুরু করেছেন আর্চারি কর্মকর্তারা। স্বপ্ন দেখাচ্ছেন আর্চাররা। বাস্তবভিত্তিও আছে। এক মাস আগেই (১৯ সেপ্টেম্বর) ভারতের কোলকাতায় চতুর্থ এশিয়ান আর্চারি গ্র্যান্ড প্রিক্স-এর 'রিকার্ভ বো' ইভেন্টে ব্যক্তিগত স্বর্ণ জিতেছেলেন বাংলাদেশের সাজ্জাদ হোসেন। পঞ্চম এশিয়ান গ্র্যান্ড প্রিক্সে তার কাছ থেকে তো বটেই, সঙ্গে ছেলেদের দলগত স্বর্ণপদকটিও জিততে চায় বাংলাদেশ। স্বাগতিক হওয়ার সুবিধা নিয়ে লক্ষ অর্জন অসম্ভব নয়। কারণ গ্র্যান্ড প্রিক্স-এর চতুর্থ আসরে দলগত রৌপ্য জিতেছিলেন বাংলাদেশের ছেলেরা। "আমরা অবশ্যই স্বর্ণ পদক জিতবো। একটি নয়, দু'টি জিততে চাই,"নিজের প্রত্যাশার কথা বললেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পদক রাজিব উদ্দিন আহমেদ চপল। সাভার বিকেএসপিতে মঙ্গলবার শুরু হচ্ছে পঞ্চম এশিয়ান আর্চারি গ্র্যান্ড প্রিক্স, ২০০৯। শেষ হবে ২৫ অক্টোবর। এ জন্য প্রস্তুত হচ্ছেন স্বাগতিক দলের ছেলে-মেয়েরা। যদিও টুর্নামেন্টে বাংলাদেশের সব আশা-ভরসা ছেলেদের নিয়েই। মেয়েদের পারফরমেন্স এখনো আন্তর্জাতিক মানের না হওয়ায় তাদের কাছ থেকে পদক আশা করা হচ্ছে না। বরং একাদশ দক্ষিণ এশিয়ান গেমসের জন্য তাদের প্রস্তুত করতেই পঞ্চম এশিয়ান গ্র্যান্ড প্রিক্সকে বেছে নেয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদে রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা জানান, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, মিয়ানমার, ইরান, ইরাক, থাইল্যান্ড, হাঙ্গেরি ও স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, 'রিকার্ভ বো' ও 'কাম্পাউন্ড বো', এই দু'টি ইভেন্টে খেলা হবে। আটটি স্বর্ণ পদকসহ মোট ২৪টি পদকের জন্য লড়বেন ১০টি দেশের আর্চাররা। রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, "বাংলাদেশের মূল ইভেন্ট 'রিকার্ভ বো'। 'কম্পাউন্ড বো' ইভেন্টে এখনো সুবিধাজনক জায়গায় নেই আমরা। এই ইভেন্টে অংশ নেব ঠিকই, তবে পদক আশা করছি না।" সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের সভাপতি সাবেক সেনা কর্মকর্তা সাদিক হাসান রুমি। এশিয়ান আর্চারি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি বাহার উদ্দিন জামিল (মালয়েশিয়ান)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৭১৫ ঘ.