ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যাথলেটদের মান যাচাইয়ের জন্য শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপি গ্রীষ্মকালীন জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। টুর্নামেন্টের দশম আসরে মোট ২১টি ইভেন্ট হবে। এর মধ্যে ১৩টি ইভেন্ট পুরুষদের, বাকি ৮টি মেয়েদের।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন জানায়, মোট ৩৫০ জন অ্যাথলেট এবারের আসরে অংশ নিতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২১৪৮ ঘ.
bdnews24