২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়সভিত্তিক সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বৃহস্পতিবার শুরু হয়েছে ২৫তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার, শুরু হয়েছে দারুণভাবে, প্রথম দিনেই হয়েছে সাঁতটি জাতীয় রেকর্ড!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বৃহস্পতিবার শুরু হয়েছে ২৫তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার, শুরু হয়েছে দারুণভাবে, প্রথম দিনেই হয়েছে সাঁতটি জাতীয় রেকর্ড! তিন দিনের এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনে হয়েছে মোট ৩৬টি ইভেন্ট। দিন শেষে ১৮টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১৪টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে বিকেএসপি। ১৭টি স্বর্ণ, ১৩ রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ আনসার। বাকি স্বর্ণ পদকটি ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার। ৩৬টি জেলা ক্রীড়া সংস্থা, ১টি শিক্ষা বোর্ড, ৩৮ টি সুইমিং ক্লাব এবং বাংলাদেশ আনসার ও বিকেএসপিসহ ৭৭টি দলের ৪০৪ জন বালক এবং ১৪৭ জন বালিকা এবারের আসরে অংশ নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৫৫ ঘ.