ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ দক্ষিণ এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে ভারোত্তোলন ফেডারেশন তাদের খেলোয়াড়দের বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ করে দিচ্ছে বেশ আগে থেকেই। এবার কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নেবে জাতীয় দলের সাত ভারোত্তোলক।
মালয়েশিয়ার পেনাং শহরে আগামী ১৯ থেকে ২৩ অক্টোবর হবে প্রতিযোগিতার দ্বিতীয় আসর। ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্বোধনী দিনেই মালয়েশিয়া পৌঁছাবে বাংলাদেশ দল।
বাংলাদেশের সাত প্রতিযোগীর মধ্যে তিনজন মেয়ে। ফাহিমা আক্তার ৫৬ কেজি, ফিরোজা পারভীন ৫৮ কেজি ও রাজিয়া সুলতানা ৬৩ কেজি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছেলেদের মধ্যে হামিদুল ইসলাম ৬৯ কেজি, হাসানুর জামান ৬২ কেজি, ফরহাদ আলী ৯৬ কেজি এবং শিমুল কান্তি ঘোষ অংশ নেবেন ৭৭ কেজি ওজন শ্রেণীতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯০২ ঘ.
bdnews24