২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ঢাকা আবাহনী

অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই কোয়ার্টার ফাইনালে ওঠে শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে অপরাজিত দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ঢাকা আবাহনী। অথচ কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের বিপক্ষে টাইব্রেকারে জিততে হলো তাদেরকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়াায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে শেখ রাসেলকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সিটিসেল ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠে আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোরব ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই কোয়ার্টার ফাইনালে ওঠে শেখ রাসেল ক্রীড়া চক্র। অন্যদিকে অপরাজিত দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ঢাকা আবাহনী। অথচ কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের বিপক্ষে টাইব্রেকারে জিততে হলো তাদেরকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়াায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে শেখ রাসেলকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সিটিসেল ফেডারেশন কাপের সেমিফাইনালে ওঠে আবাহনী। আবাহনীকে সামনে পেয়ে যেন জ্বলে ওঠে শেখ রাসেল ক্রীড়া চক্র। শুরু থেকে শেষ পর্যন্ত একই গতিতে খেলে যায় তারা। যদিও আগে গোল পেয়েছে আবাহনী। ৩৩ মিনিটে দলকে এগিয়ে নেন উজ্জল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে আবাহনী। গোল শোধ দিতে বিরতির পর আরো মরিয়া হয়ে ওঠে শেখ রাসেল। সে তুলনায় আবাহনী অগোছালো ফুটবলই খেলেছে দ্বিতীয়ার্ধে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে না পারায় ইনজুরি সময়ে গোল খেয়ে বসে ঢাকার ঐতিহ্যবাহী দলটি। শেখ রাসেলকে সমতায় ফেরান রনি। তবে টাইব্রেকারে হারতেই হয় শেখ রাসেলকে। চারটি শট নিয়ে একটি মাত্র গোল পায় তারা। অন্যদিকে আবাহনী টানা তিনটি গোল কারায় চতুর্থ শট আর নিতে হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৪৩ ঘ.