২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলের ফাইনালে আনসার ও নারায়নগঞ্জ

সুপার ফোর মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও নারয়নগঞ্জ জেলা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপার ফোর মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও নারয়নগঞ্জ জেলা দল। বুধবার মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ আনসার ৩-০ গোলে হারায় যশোর জেলা দলকে। গোল করেন কবিনা চাকমা, সুইনু প্র" মারমা ও রওশন আরা। অন্য ম্যাচে নারায়নগঞ্জ জেলা দল ১-১ গোলে ড্র করে বাংলাদেশ ভিডিপি দলের সঙ্গে। নারায়নগঞ্জের পক্ষে তাহমিনা ও ভিডিপির পক্ষে সাবিনা গোল করেন। খেলা ড্র হওয়ায় গোল ব্যবধানে ফাইনালে যায় নারায়নগঞ্জ জেলা দল। শুক্রবার ফরিদপুর জেলা স্টেডিয়ামে ফাইনাল হবে, বিকাল চারটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২৫ ঘ.