ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালে বুদ্ধি প্রতিবন্ধীদের বিশেষ (স্পেশাল) অলিম্পিকের জন্য প্রতিভা অন্বেষণ শুরু করেছে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক অ্যাসোসিয়েশন। স্পন্সর গ্রামীণফোনের সহায়তায় মঙ্গলবার ঢাকা শারীরিক শিক্ষা কলেজে মোহাম্মদপুর অঞ্চলের বুদ্ধি প্রতিবন্ধিদের জন্য বাছাই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকাল সোয়া ১১ টায় শুরু হবে বাছাই পক্রিয়া।
প্রতিভা অন্বেষণের পর তাদেরকে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দিয়ে বিশেষ অলিম্পিকের জন্য প্রস্তুত করা হবে। বাছাই প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্রামীণফোনের 'সিসিও' কাজী মনিরুল কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১০২ ঘ
bdnews24