ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাইম ব্যাংক এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতায় বালক এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের তিন খেলোয়াড় রুস্তম আলী, বিপ্লব রাম ও তানজির আহমেদ।
রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বালক বিভাগে দুই রাউন্ডের খেলা হয়। বাংলাদেশের তিন জনই সরাসরি সেটে ম্যাচ জেতে। রুস্তম আলী ৬-০, ৬-০ গেমে যুক্তরাষ্ট্রের জ্যাক টালিকে, তানজির আহমেদ ৬-৪, ৬-১ গেমে ভারতের নিখিল পাশাকে এবং বিপ্লব রাম ৭-৬ ও ৬-১ গেমে বাংলাদেশেরই মোহাম্মদ জামিল ভূঁইয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
মেয়েদের বিভাগে প্রথম রাউন্ডের খেলা হয়েছে। তাতে সুবিধা করতে পারেনিন বাংলাদেশের মেয়েরা। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রী ডা: দীপু মনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৪৫ ঘ.
bdnews24