বুয়েন্স আয়ার্স, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বদলি খেলোয়াড় মার্টিন পালের্মোর শেষ মুহূর্তের গোল আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার স্বপ্ন জিইয়ে রাখল।
শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোর) বুয়েন্স আয়ার্সে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় পেরুকে ২-১ গোলে হারিয়েছে ডিয়েগো ম্যারাডোনার দল।
এ জয়ের ফলে ২৫ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে দুই বারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সরাসরি আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র পাবে।
আর্জেন্টিনার পরবর্তী খেলা বুধবার উরুগুয়ের সঙ্গে। ২৪ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দুই বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে।
দক্ষিণ আমেরিকা থেকে ব্রাজিল (৩৩ পয়েন্ট) ও প্যারাগুয়ে (৩৩ পয়েন্ট) ইতোমধ্যে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। তাদের পরে রয়েছে চিলি, ৩০ পয়েন্ট নিয়ে।
শনিবার অপর ম্যাচে উরুগুয়ে ২-১ গোলে ইকুয়েডরকে, চিলি ৪-২ গোলে কলম্বিয়াকে এবং প্যারাগুয়ে ২-১ গোলে ভেনিজুয়েলাকে হারায়।
বুয়েন্স আয়ার্সের খেলায় বিরতির দুই মিনিট আগে গঞ্জালো হিগুয়েনের গোল আর্জেন্টিনাকে এগিয়ে দেয়। বৃষ্টি বিঘি
bdnews24