২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনকে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬

বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে স্বাগতিক ফিলিপাইনের বিপক্ষে হয়তো কয়েক গোলেই জিততো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। কিন্তু শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে ১-০ গোলে জয় নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ম্যানিলা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে স্বাগতিক ফিলিপাইনের বিপক্ষে হয়তো কয়েক গোলেই জিততো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। কিন্তু শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে ১-০ গোলে জয় নিয়ে। এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দিনের আরেক ম্যাচে ইন্দোনেশিয়া ১-০ গোলে হারায় চাইনিজ তাইপেকে। ম্যানিলার পানাদ স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের ভেতর স্ট্রাইকার সোহেলকে মারাত্মক ফাউল করায় পেনাল্টি এবং সেই সুযোগ কাজে লাগিয়ে এ আসরের দ্রুততম গোলটি করেন রক্ষণভাগের খেলোয়াড় ফরহাদুজ্জামান বাবু। তারপর শুরু হয় সুযোগ নষ্ট করার পালা। দশ মিনিটে ফরহাদুজ্জামান বাবুর ফ্রি-কিক বারে লেগে ফিরে আসে। ১৮ মিনিটে অধিনায়ক ইয়াসিন নিজেই হাতছাড়া করেন আরেকটি সুযোগ। সোহেল আরেকটি সুযোগ নষ্ট করেন ২৩ মিনিটে। দুর্ভাগ্য সোহেলের, ৩৫ ও ৪৩ মিনিটে বারে লেগে ফিরে আসে তার দুর্দান্ত দু'টি শট। দ্বিতীয়ার্ধে গোল করার জন্য আরো মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের ফুটবলাররা। তাতে আরো কিছু সুযোগ তৈরি হলেও লাভ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২২০২ ঘ.