২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাবিয়ানোর মতে বিশ্বসেরা মেসি

ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ফাবিয়ানো মনে করেন, এ মুহুর্তে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এক সাক্ষাৎকারে তার কন্ঠে মেসি ছাড়াও ব্রাজিলের কাকা ও পর্তুগালের মিডফিল্ডার রোনালদোর প্রশংসাও ঝরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

মাদ্রিদ, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ফাবিয়ানো মনে করেন, এ মুহুর্তে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এক সাক্ষাৎকারে তার কন্ঠে মেসি ছাড়াও ব্রাজিলের কাকা ও পর্তুগালের মিডফিল্ডার রোনালদোর প্রশংসাও ঝরেছে। সাক্ষাতকারে ফাবিয়ানো বলেন, " রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়েই খেলছেন বিশ্বের সেরা খেলোয়াড়রা। ক্রিষ্টিয়ানো রোনালদো নিঃসন্দেহে অসাধারণ। সে খুব দ্রুত গতি সম্পন্ন এবং নিয়মিত গোলও পাচ্ছে। কিন্তু মাদ্রিদের সেরা খেলোয়াড় কাকা। " সাও পাওলোতে কাকা ছিলেন ফাবিয়ানোর সতীর্থ । খুব কাছ থেকে দেখেছেন এই সৃষ্টিশীল প্লে-মেকারকে। স্প্যানিশ দল সেভিয়াতে খেলেন বলে তখনকার সতীর্থই এখন তার প্রতিপক্ষ। তারপরও কাকা সম্পর্কে প্রশংসা ঝরেছে তার কন্ঠে, " আমি তাকে অনেক পছন্দ করি। সাও পাওলোতে এক সাথে খেলেছি দুু'জন। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। অন্যান্য দলের সাথে রিয়ালের তফাৎ তৈরি করে দেয় সে। " তবে ফাবিয়ানোর কাছে সেরা খেলোয়াড়ের ভোটটা পেয়েছেন আজেন্টাইন ও বার্সেলোনা উইঙ্গার মেসি, " সব অর্জনই তার ঝুলিতে জমা হয়েছে। সে একজন অসাধারণ খেলোয়াড় এবং আমার মতে সেই সেরা। " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/১৯০৫ ঘ.