জুরিখ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন আগেই, এবার ফিফার চোখেও ২০০৮ সালের বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারটি পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো।
সোমবার রাতে জুরিখে অনুষ্ঠিত ফিফার অ্যাওয়ার্ড নাইটে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে তার হাতে।
বিশ্বের ২০৮টি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়কদের ভোটে নির্ধারিত হয় এই পুরস্কারটি। তাতে সর্বোচ্চ ৯৩৫ পয়েন্ট পেয়েছেন রোনালদো, নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি পেয়েছেন ৬৭৮ পয়েন্ট আর ২০৩ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন লিভারপুলের ফরাসি তারকা ফার্নান্দো তোরেস।
সেরা পাঁচে আরো ছিলেন বার্সেলোনায় মেসির সতীর্থ জাভি হার্নান্দেজ আর গতবারের বর্ষসেরা ফুটবলার এসি মিলানের কাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫২৬ ঘ.
bdnews24