২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের দেখা পেল এসি মিলান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তারা সাত বারের চ্যাম্পিয়ন। অথচ এবারের চ্যাম্পিয়ন্স লিগে খেলারই সুযোগ পায়নি এসি মিলান। গত মৌসুমে ইতালিয়ান সিরি 'আ'তে পঞ্চম হওয়ার জন্য এবার উয়েফা কাপে খেলতে হচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের অন্যতম সফল ক্লাবটিকে। সেখানে অবশ্য শুভ সূচনাই করেছে তারা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের এফসি জুরিখকে প্রথম রাউন্ডের ম্যাচে ৩-১ গোলে হারিয়ে উয়েফা কাপে গ্র"প পর্বের পথে এক ধাপ এগিয়ে গেছে মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 04:17 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

মিলান, ১৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তারা সাত বারের চ্যাম্পিয়ন। অথচ এবারের চ্যাম্পিয়ন্স লিগে খেলারই সুযোগ পায়নি এসি মিলান। গত মৌসুমে ইতালিয়ান সিরি 'আ'তে পঞ্চম হওয়ার জন্য এবার উয়েফা কাপে খেলতে হচ্ছে ইউরোপীয় ক্লাব ফুটবলের অন্যতম সফল ক্লাবটিকে। সেখানে অবশ্য শুভ সূচনাই করেছে তারা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের এফসি জুরিখকে প্রথম রাউন্ডের ম্যাচে ৩-১ গোলে হারিয়ে উয়েফা কাপে গ্র"প পর্বের পথে এক ধাপ এগিয়ে গেছে মিলান। এবারের সিরি 'আ'তে জঘন্য সূচনা হয়েছে মিলানের। প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় তাদের কোচ কার্লো অ্যানচেলত্তি এখন সমালোচকদের তোপের মধ্যে। এমন দুঃসময়ে ঘরের মাঠ সানসিরোতে পাওয়া এই জয় অ্যানচেলত্তির কাছে হাঁপ ছেড়ে বাঁচার মতো হয়েই এসেছে। যদিও আরেকটি পরাজয়ের আশঙ্কা এক সময় ঘিরে ধরেছিল মিলানকে। প্রথমার্ধে জুরিখের ফ্লোরিয়ান স্টাহেলের হেড মিলানের জালে পৌঁছালেও রেফারি বাতিল করে দেন গোলটা। এটাই তাতিয়ে দিয়েছে মিলানকে। বিরতির ঠিক আগে তারা এগিয়ে গেছে চেক ডিফেন্ডার মারেক জানকুলোভস্কির গোলে। যদিও এই গোলের পেছনে আন্দ্রেই শেভচেঙ্কোর কৃতিত্বই বেশি। মিলানের বহু সাফল্যের নায়কের জোরালো শট জুরিখের গোলরক্ষকের দু পায়ের ফাঁক গলে জানকুলোভস্কির কাছে এলে সুযোগটা কাজে লাগিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি (১-০)। ৫৭ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেকজান্দ্রের পাতো বুলেট গতির ফ্রিকিক দ্বিগুণ করে ব্যবধান। মিলানের তৃতীয় গোলটাও দূরপাল্লার শটে। ৭৪ মিনিটে বক্সের বাইরে থেকে মার্কো বোরিয়েল্লোর জোরালো শটে স্বাগতিকদের জয় নিশ্চিত হওয়ার মিনিট চারেক পর জুরিখের পক্ষে সান্ত্বনাসূচক গোলদাতা দুসান দিউরিচ। জুরিখে দু দলের ফিরতি লেগ অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১৫ঘ.