২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রিয়ার কাছে ফ্রান্সের হার

ইউরো ২০০৮-এর গ্র"প পর্ব থেকেই বিদায়ের পর রেমন্ড ডমেনেখ প্রতিশ্র"তি দিয়েছিলেন, এই ধাক্কা সামলে ভিয়েনা থেকেই 'নতুন যাত্রা' শুরু করবে ফ্রান্স। কিন্তু হয়েছে উল্টোটাই, ইউরোর পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমে শনিবার হেরেই গেছে ফ্রান্স। অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলের হারে বিশ্বকাপ বাছাইপর্বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থানটা হয়ে গেছে নড়বড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 11:37 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

লন্ডন, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইউরো ২০০৮-এর গ্র"প পর্ব থেকেই বিদায়ের পর রেমন্ড ডমেনেখ প্রতিশ্র"তি দিয়েছিলেন, এই ধাক্কা সামলে ভিয়েনা থেকেই 'নতুন যাত্রা' শুরু করবে ফ্রান্স। কিন্তু হয়েছে উল্টোটাই, ইউরোর পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমে শনিবার হেরেই গেছে ফ্রান্স। অস্ট্রিয়ার কাছে ৩-১ গোলের হারে বিশ্বকাপ বাছাইপর্বে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থানটা হয়ে গেছে নড়বড়ে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইতালিও এদিন অঘটনের শিকার হতে পারতো, কিন্তু হয়নি শেষ পর্যন্ত। বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পির প্রত্যাবর্তনের ম্যাচে দুর্বল সাইপ্রাসের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে তারা। দুটি গোলই করেছেন আন্তনিও দি নাতাল, তার মধ্যে দ্বিতীয়টি একেবারে দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে। সে তুলনায় জো কোলের দুগোলে ইংল্যান্ডের জয়টাকে ভালোই বলতে হবে। কিন্তু ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলোর অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে ইংলিশদেরও দুয়ো শুনতে হয়েছে নিজ দলের সমর্থকদের কাছেই। বার্সেলোনায় অনুষ্ঠিত এই ম্যাচে দুর্বল অ্যান্ডোরার বিপক্ষে প্রথমার্ধে কোনো গোলই করতে পারেনি তারা। বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধে গোলদুটি করেছেন কোল। দিনের অন্যান্য ম্যাচে জয় পেয়েছে প্রায় সব বড় দলই। দুর্বল লিচেনস্টেইনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি, ডেভিড ভিলার দেওয়া একমাত্র গোলে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন জিতেছে বসনিয়ার বিপক্ষে, নতুন কোচ কার্লোস কুইরোজের অধীনে প্রথম ম্যাচে পর্তুগাল ৪-০ গোলে হারিয়েছে মাল্টাকে, আর্মেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে তুরস্ক আর শেষ মিনিটে পেনাল্টি থেকে আন্দ্রেই শেভচেঙ্কোর দেওয়া একমাত্র গোলে ইউক্রেন জিতেছে প্রতিবেশী বেলারুশের বিপক্ষে। তবে জিততে পারেনি ইউরো ২০০৮এর চূড়ান্ত পর্বে খেলা রুমানিয়া, সুইডেন আর পোল্যান্ড। লিথুয়ানিয়ার কাছে ০-৩ গোলে হেরে গেছে ফ্রান্সের গ্র"পসঙ্গী রুমানিয়া, দুর্বল আলবেনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে সুইডেন আর পোল্যান্ড নিজেদের মাঠেই ১-১ গোলে ড্র করেছে স্লোভেনিয়ার সঙ্গে। বাছাই পর্ব শেষে ইউরোপের ৫৩টি দলের মধ্য থেকে মোট ১৩টি দল পাবে দক্ষিণ আফ্রিকার টিকেট। নয় গ্র"পের শীর্ষ নয় দল খেলবে সরাসরি, দ্বিতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে প্লেঅফ থেকে আসবে বাকি চারদল। গ্র"পের প্রথম ম্যাচেই এই হার ফ্রান্সের সম্ভাবনাকে দিয়েছে বড় একটা ধাক্কা। নতুন কোচ ক্যারেল ব্র"কনারের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামা অস্ট্রিয়া প্রথমার্ধেই এগিয়ে গেছে মার্ক ইয়াংকো আর রেনে অফহসারের দেওয়া দুগোলে। ৬১ মিনিটে একটি গোল শোধ করে সিডনি গোভু আশার আলো দেখিয়েছিলেন ফ্রান্সকে, কিন্তু ৭২ মিনিটে পেনাল্টি থেকে আরেকটি গোল করে অস্ট্রিয়ান অধিনায়ক আন্দ্রিয়াস ইভানসিজ তার দলকে এনে দিয়েছেন ১৯৭০ সালের পর ফ্রান্সের বিপক্ষে প্রথম জয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭২৭ ঘ.