২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী-মোহামেডানের জয়ের চেয়ে বড় খবর মুক্তিযোদ্ধা বহি

ওয়ার্ম-আপ টুর্নামেন্টের পর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিটিসেল ফুটসাল। প্রথমদিনে আবাহনী, আরামবাগ ও মোহামেডানের জয়ের পাশাপাশি বড় খবর হচ্ছে মুক্তিযোদ্ধাকে বহিস্কার করা হয়েছে টুর্নামেন্ট থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ওয়ার্ম-আপ টুর্নামেন্টের পর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিটিসেল ফুটসাল। প্রথমদিনে আবাহনী, আরামবাগ ও মোহামেডানের জয়ের পাশাপাশি বড় খবর হচ্ছে মুক্তিযোদ্ধাকে বহিস্কার করা হয়েছে টুর্নামেন্ট থেকে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আবাহনী ৭-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। বিজয়ী দলের টিপু ও মামুন হ্যাটিট্রিক করেছেন। অন্য দুই ম্যাচে আরামবাগ ৫-২ গোলে শেখ রাসেলকে এবং মোহামেডান ৪-৩ গোলে ফরাশগঞ্জকে হারিয়েছে। আরেকটি ম্যাচে নির্ধারিত সময়ে মুক্তিযোদ্ধা মাঠে না আসায় বিজয়ী ঘোষণা করা হয়েছে প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নকে। শুধু তা-ই নয়, ফুটসাল টুর্নামেন্ট থেকেও বহিস্কার করা হয়েছে মুক্তিযোদ্ধাকে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে মুক্তিযোদ্ধার অধিনায়ক ফিরোজ মাহমুদ টিটু বলেছেন তাদের দারিদ্রের গল্প, "আমাদের ক্যাম্প চলে না। কারণ ক্যাম্পে থাকা-খ&#24