লন্ডন, ৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংল্যান্ডের মাঝারি সারির ক্লাব ম্যানচেস্টার সিটি এখন শুধু স্বপ্নই দেখছে। দু দিন আগে 'আবুধাবি ইউনাইটেড গ্র"প ফর ডেভলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট' কিনে নেয়ার পর থেকে তারা আক্ষরিকভাবেই ভেসে যাচ্ছে টাকার সাগরে! রবিনিয়োকে বৃটিশ রেকর্ড সাড়ে ৩২ মিলিয়ন পাউন্ডে (৫৮ মিলিয়ন মার্কিন ডলার) রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে নিয়ে এসেই থেমে যেতে রাজি নন নতুন মালিক পক্ষ। এখন তাদের লক্ষ্য ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিবেশী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পর্তুগিজ তারকাকে দলে ভেড়ানোর জন্য চোখ-ছানাবড়া করে দেয়ার মতো রেকর্ড ২৪০ মিলিয়ন ডলার খরচ করতেও প্রস্তুত আবুধাবির ধনকুবেররা! ঠিক এমন সময়ে ম্যানচেস্টার সিটি'র সমর্থকদের উৎফুল্ল করার মতো একটা ইচ্ছার কথা জানালেন রবিনিয়ো। সবাইকে বিস্মিত করে দলবদলের শেষ দিন (৩১ আগস্ট) চেলসির বদলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া ব্রাজিলিয়ান তারকা নতুন ক্লাবকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
ট্রান্সফার ফি'র বর্তমান বিশ্ব রেকর্ড জিনেদিন জিদানের দখলে। ২০০১ সালে ৭৬ মিলিয়ন ইউরোতে (প্রায় ১১০ মিলিয়ন ডলার) জুভেন্টাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে 'জিজু' যে রেকর্ড গড়েছিলেন আজো তা অটুট। তবে তার চেয়ে দ্বিগুণেরও বেশি অর্থ রোনালদোর জন্য ব্যয় করতে রাজি ম্যানচেস্টার সিটির নতুন মালিকপক্ষ। বিখ্যাত বৃটিশ দৈনিক 'দ্য গার্ডিয়ান'-এর সঙ্গে কথা বলার সময় দ্বিধাহীন চিত্তে সে কথা জানালেন আবুধাবি ইউনাইটেড গ্র"পের ড. সুলাইমান আল-ফাহিম, "রোনালদো বলেছে সে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলতে আগ্রহী। তাই সে সিরিয়াস হলে আগামী জানুয়ারিতে আমরা ব্যাপারটা দেখবো।" চোখ-কপালে-তুলে-দেয়াø
bdnews24