ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফেডারেশন কাপের সেমিফাইনালে উছে চমকে দিয়েছিল চট্টগ্রাম মোহামেডান। কিন্তু ঢাকা মোহামেডানের সামনে পড়ে সব জারিজুরি শেষ হয়ে গেল তাদের। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে তাদের ৩-১ গোলে হারিয়ে ঢাকা মোহামেডান পৌঁছে গেছে ফেডারেশন কাপের ফাইনালে। সেখানে প্রতিপক্ষ হয়ে আগে থেকেই অপেক্ষা করছে ঢাকা মাঠের আরেক পরাশক্তি আবাহনী লিমিটেড।
কিন্তু আগামী সোমবার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে আবাহনীকে নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন মোহামেডানের 'গোলমেশিন' বুকোলা ওলালিকান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সঙ্গে এই নাইজেরিয়ান স্ট্রাইকারের এত ঘনিষ্ঠ সখ্য হয়ে গেছে যে গোলই যেন তাকে খুঁজে বেড়ায়!
শনিবার সাদাকালো জার্সি গায়ে চতুর্থ ম্যাচ খেলতে নেমে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে তিনি করেছেন নিজের অষ্টম গোলটি। যা দেখে মনে হতেই পারে 'গোল' খুঁজে বেড়ায় ঢাকা মোহামেডানের এই দীর্ঘদেহী স্ট্রাইকারকে। ৩৫ মিনিটে বাঁদিক থেকে আরমান আজিজের নিরীহ ফ্রিকিকটি তার মাথায় গিয়েই পড়েছে, আর তাতে দুর্দান্ত টাইমিং করে ঢাকার সাদাকালো শিবিরে আনন্দের হিল্লোল তুলে দিয়েছেন বুকোলা। নতুন মৌসুমের 'আবিস্কার' এই তুখোড় স্ট্রাইকারকে অভিনন্দন জানাতে মোহামেডান গ্যালারিতে অনেকদিন পর শোনা গেছে ঢোল-বাদ্য। আর উপস্থিত হাজার পাঁচেক দর্শকের আবাহনী-গ্যালারিতে তখন কেবলই নীরবতা, ফাইনালে এই 'গোলমেশিন'-এর সামনে পড়তে হবে ভেবেই কি?
বুকোলার ওই গোলের পর দ্বিতীয়ার্ধে জেগে উঠেন সতীর্থ রবিন। অবশ্য ৪৯ মিনিটের এই গোলে তার চেয়ে চট্টগ্রাম মোহামেডানের বদলি গোলরক্ষক উত্তম বড়
bdnews24