২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিউটের গোলে মূল পর্বে লিভারপুল, সঙ্গী আর্সেনাল ও মার্শেই

প্রথম লেগে বাঁচিয়ে দিয়েছিলেন গোলরক্ষক পেপ রেইনা, শেষ মুহূর্তে তার পেনাল্টি ঠেকানোতে কোনো রকমে বেঁচে গিয়েছিল লিভারপুল। বুধবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ বাছাই পর্বের দ্বিতীয় লেগে তাদের ত্রাণকর্তা হয়ে এসেছেন ডাচ স্ট্রাইকার ডার্ক কিউট। অতিরিক্ত সময়ে তার দেওয়া একমাত্র গোলে জিতে গ্র"প পর্বে উঠেছে সাবেক চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 09:19 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

বেলগ্রেড, ২৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রথম লেগে বাঁচিয়ে দিয়েছিলেন গোলরক্ষক পেপ রেইনা, শেষ মুহূর্তে তার পেনাল্টি ঠেকানোতে কোনো রকমে বেঁচে গিয়েছিল লিভারপুল। বুধবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ বাছাই পর্বের দ্বিতীয় লেগে তাদের ত্রাণকর্তা হয়ে এসেছেন ডাচ স্ট্রাইকার ডার্ক কিউট। অতিরিক্ত সময়ে তার দেওয়া একমাত্র গোলে জিতে গ্র"প পর্বে উঠেছে সাবেক চ্যাম্পিয়নরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে আরেক সাবেক চ্যাম্পিয়ন অলিম্পিক মার্শেই, সাবেক ইংলিশ লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল আর স্প্যানিশ লিগের দল অ্যাটলেটিকো মাদ্রিদও। তবে বাছাই পর্ব থেকেই বাদ পড়ে গেছে তুর্কি ক্লাব গ্যালাতাসারাই আর গ্রিসের অলিম্পিয়াকোস। নিজের মাঠ অ্যানফিল্ডেও 'অলরেড'দের পুরো ম্যাচেই মনে হয়েছে নি