২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শুরু ফেদেরার, ইভানোভিচ ও সেরেনার

জয় দিয়েই ইউএস ওপেন শুরু করেছেন মেয়েদের টেনিসের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যানা ইভানোভিচ আর পুরুষ বিভাগে সদ্য ওই খেতাব হারানো রজার ফেদেরার। কিন্তু যে ভাবে জিতেছেন, তাতে বরং মনে হবে তাদের বর্তমান ফর্ম উল্টোটাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 05:22 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

নিউইয়র্ক, ২৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জয় দিয়েই ইউএস ওপেন শুরু করেছেন মেয়েদের টেনিসের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যানা ইভানোভিচ আর পুরুষ বিভাগে সদ্য ওই খেতাব হারানো রজার ফেদেরার। কিন্তু যে ভাবে জিতেছেন, তাতে বরং মনে হবে তাদের বর্তমান ফর্ম উল্টোটাই। রাশিয়ার অবাছাই খেলোয়াড় ভেরা দুশেভিনাকে কোনো রকমে ৬-১, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ইভানোভিচ। অন্য দিকে আর্জেন্টিনার ম্যাক্সিমো গনজালেসকে মাত্র ৮২ মিনিটে উড়িয়ে দিয়ে ফেদেরার জিতেছেন ৬-৩, ৬-০, ৬-৩ গেমে। এদিনই জয় পেয়ে তাদের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে যোগ দিয়েছেন মেয়েদের বিভাগের চতুর্থ বাছাই সেরেনা উইলিয়ামস ও ষষ্ঠবাছাই দিনারা সাফিনা। যোগ দিয়েছেন দিনারার ভাই মারাত সাফিনও। তবে প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেননি মেয়েদের বিভাগের একাদশ বাছাই ড্যানিয়েলা হানতুচোভা আর পুরুষ বিভাগের দ্বাদশ বাছাই রিচার্ড গ্যাসকেট। দুজনই হেরেছেন দুই জার্মানের কাছে। হানতুচোভাকে হারিয়েছেন বাছাইপর্ব পেরিয়ে আসা অ্যানা-লেনা গ্রোয়েনফেল্ড, আর গ্যাসকেট হয়েছেন টমি হ্যাসের শিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১০৫ ঘ.