বেইজিং, ২৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু অলিম্পিক ফুটবলের শিরোপা অক্ষুন্ন রাখাই নয়, প্রতিশোধ নেয়ার লক্ষ্যও ছিল আর্জেন্টিনার সামনে। দুটো লক্ষ্যই পূরণ হওয়ায় ম্যারাডোনার দেশ নিশ্চয়ই দারুণ উচ্ছ্বসিত! শনিবার অলিম্পিকের মূল ভেন্যু বার্ডস নেস্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গতবারের চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে। ৫৮ মিনিটের সময় আর্জেন্টাইনদের জয়সূচক গোলটি করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এই জয় দিয়ে একটা প্রতিশোধও সম্পন্ন হলো দু বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। '৯৬ আটলান্টা অলিম্পিকের ফাইনালে নাইজেরিয়ার কাছেই হেরে গিয়েছিল আর্জেন্টিনা। এক যুগ পর সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার পাশাপাশি সোনা জয়ের উৎসবেও মেতে উঠলো তারা।
সেমিফাইনালের মতো ফাইনালেও উত্তরসূরীদের অনুপ্রাণিত করতে মাঠে উপস্থিত ছিলেন ম্যারাডোনা। কিন্তু ৮৯ হাজার দর্শকে ভরা বার্ডস নেস্ট স্টেডিয়ামে প্রথমার্ধে তেমন সুবিধা করে উঠতে পারেনি আর্জেন্টিনা। ভালো খেলতে পারেনি নাইজেরিয়াও। সেজন্য অবশ্য তীব্র গরমই সবচেয়ে বেশি দায়ী। ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কি আর ভালো খেলা যায়! গরমের তীব্রতার জন্য প্রথমার্ধের ৩০ মিনিটের সময় খেলা থামিয়ে খেলোয়াড়দের মিনিট দুয়েক বিশ্রাম পর্যন্ত দিয়েছেন হাঙ্গেরিয়ান রেফারি ভিক্টর কাসাই।
গরম দু দলের স্বাভাবিক খেলায় বাধা সৃষ্টি করলেও প্রথমার্ধে ম্যাচে উত্তেজনা একেবারে কম ছিল না। ষষ্ঠ মিনিটে পিটার ওদেমউইঙ্গির প্রায় ৩০ মিটার দূর থেকে নেয়া ফ্রিকিক আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরোর বাঁচিয়ে দেয়া দিয়ে সেই উত্তেজনার শুরু। ২৩ মিনিটে হুয়ান রিকুয়েলমে বার উঁচিয়ে মেরে আর্জেন্টিনাকে বঞ্চিত করেন গোল পাওয়া থেকে। এর পর বক্সের মধ্যে দেলে আদেলিয়ে লিওনেল মেসিকে ফেলে দিলেও আর্জেন্টাইনদের পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি।
৩০ মিনিটে রেফারি ঘোষিত পানি পানের বিরতি শেষে খেলা শুরু হতেই নাইজেরিয়ার একটা সুবর্ণ সুযোগের অপচয়! বাঁদিক থেকে নেয়া ওদেমউইঙ্গির ক্রসে প্রমিস আইজাক পা ছোঁয়াতে পারলেই এগিয়ে যেতে পারতো আফ্রিকান ফুটবলের 'সুপার ঈগল'রা। কিন্তু আইজাক বলের কাছাকাছি পৌঁছাতে পারেননি। যদিও সেই আক্রমণ থেকেই গোল করার সুযোগ ছিল নাইজেরিয়ার সামনে। কিন্তু আইজাকের হেড দারুণ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে সে যাত্রা দলকে রক্ষা করেন রোমেরো।
আর্জেন্টিনাও সুযোগ পেয়েছে প্রথমার্ধে। আইজাকের ঐ সুযোগের পর পরই ডি মারিয়া প্রায় ২৫ মিটার দূর থেকে শট নিয়েছিলেন প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে। তবে নাইজেরিয়ার গোলরক্ষক আমব্র"সে ভানজেকিনকে তিনি ফাঁকি দিতে পারেননি। ঐ ভানজেকিনই মেসির বাড়িয়ে দেয়া বল ধরে এগিয়ে আসা সার্জিও অ্যাগুয়েরোর পায়ের ওপর ঝাঁপিয়ে পড়লে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
অতিরিক্ত গরমের জন্যই প্রথমার্ধে মেসি তুলনামূলকভাবে নি
bdnews24