২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে আরেকটি ব্রোঞ্জ এনে দিলেন বিজেন্দর কুমার

ভারতের অলিম্পিক উৎসবকে আরো রাঙিয়ে তুলেছেন বক্সার বিজেন্দর কুমার। শুক্রবার ৭৫ কেজি ওজন শ্রেণীর সেমিফাইনালে কিউবার এমিলিও করিয়া বেয়ক্সের কাছে হেরে গেলেও তিনি পেয়েছেন ব্রোঞ্জ পদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

বেইজিং, ২২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভারতের অলিম্পিক উৎসবকে আরো রাঙিয়ে তুলেছেন বক্সার বিজেন্দর কুমার। শুক্রবার ৭৫ কেজি ওজন শ্রেণীর সেমিফাইনালে কিউবার এমিলিও করিয়া বেয়ক্সের কাছে হেরে গেলেও তিনি পেয়েছেন ব্রোঞ্জ পদক। শ্যুটার অভিনব বিন্দ্রার সোনা আর কুস্তিগির সুশিল কুমারের ব্রোঞ্জজয়ের পর এই অলিম্পিকে ভারতের এটা তৃতীয় পদক। ১৯৫২ সালের পর এই প্রথম অলিম্পিকের এক আসরে একাধিক পদক পেল তারা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের কার্লোস গঙ্গোরাকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পরই নিশ্চিত হয়ে গিয়েছিল কমপক্ষে একটি ব্রোঞ্জ জিতছেন বিজেন্দর। তিনি প্রতিশ্র"তি দিয়েছিলেন, চেষ্টা করবেন সোনা জিততেই। কিন্তু শুক্রবার সেমিফাইনালে আর পেরে ওঠেননি এমিলিও করিয়া জুনিয়রের কাছে। অলিম্পিকে পদক জেতা প্রথম ভারতীয় বক্সারকে ৮-৫ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠা ২২ বছর বয়সী এই তরুণের কিন্তু অনুপ্রেরণার অন্য কারণ আছে। তার বাবা এমিলিও করিয়া সিনিয়রও এই বক্সিং থেকেই সোনা জিতেছিলেন ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬০৫ ঘ.