২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ফুটবলের সোনা জিতলো যুক্তরাষ্ট্র

অ্যাথলেটিকসের ট্র্যাক থেকে আরো এক রাশ হতাশা উপহার পেয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এটুকুকে বাদ দিলে বেইজিং অলিম্পিকে বৃহস্পতিবারের দিনটা ভালোই কেটেছে মার্কিনিদের। সোনা জয়ের প্রতিযোগিতায় স্বাগতিক চীনের সঙ্গে ব্যবধান খানিকটা কমিয়েছে তারা, আর তাদের সবচেয়ে বড় সুখবরটি দিয়েছেন প্রমীলা ফুটবলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 04:41 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

বেইজিং, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অ্যাথলেটিকসের ট্র্যাক থেকে আরো এক রাশ হতাশা উপহার পেয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এটুকুকে বাদ দিলে বেইজিং অলিম্পিকে বৃহস্পতিবারের দিনটা ভালোই কেটেছে মার্কিনিদের। সোনা জয়ের প্রতিযোগিতায় স্বাগতিক চীনের সঙ্গে ব্যবধান খানিকটা কমিয়েছে তারা, আর তাদের সবচেয়ে বড় সুখবরটি দিয়েছেন প্রমীলা ফুটবলাররা। পুরুষরা প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেও মেয়েদের ফুটবলের হারানো শিরোপাটা ফিরে পেয়েছে যুক্তরাষ্ট্র। ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে তারা। বৃহস্পতিবার মোট ৩টি সোনা জয়ের পর মার্কিনিদের সংগ্রহে এখন ২৯টি সোনার পদক, স্বাগতিকদের ৪৬টি। এদিন তারা পেয়েছে মাত্র একটি সোনা। প্রতিযোগিতার বাকি আর মাত্র দুদিন, তাই ব্যবধান কমানোর সুযোগও সীমিত হয়ে আসছে। আর হাতের সুযোগগুলোও মিস করে আরো পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারই যেমন