বেইজিং, ১৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেইজিং অলিম্পিকের প্রথম দিন থেকেই পদক তালিকার শীর্ষস্থানে চীন। ১২ দিন কেটে যাওয়ার পর সেই জায়গা থেকে তাদের কেউ সরাতে তো পারেইনি বরং শীর্ষে স্বাগতিকদের অবস্থান আরো সুসংহত। আগের দিনের ৩৯টির সঙ্গে মঙ্গলবার আরো চারটি সোনা যোগ করেছে তারা। যুক্তরাষ্ট্র ও গ্রেট বৃটেনও চারটি করে সোনা পাওয়ায় দ্বিতীয় ও তৃতীয় স্থানও অপরিবর্তিত।
অলিম্পিকের দ্বাদশ দিনে চীনের চারটি সোনার তিনটিই এসেছে জিমন্যাস্টিকস থেকে। এবং তিনটিই ছেলেদের ইভেন্টে। প্যারালাল বারে লি জিয়াওপেং, হরাইজন্টাল বারে জু কাই এবং ব্যক্তিগত ট্রাম্পোলিনের শিরোপা জিতেছেন লু চুনলং। জিমন্যাস্টিকসের বাকি ইভেন্ট অর্থাৎ মেয়েদের ব্যালান্স বিমের সোনা যুক্তরাষ্ট্রের শন জনসনের। এদিন চীনের অন্য সোনাটি এসেছে তাদের একচ্ছত্র আধিপত্যের খেলা ডাইভিংয়ে, পুরুষদের তিন মিটার
bdnews24