২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির আর্জেন্টিনা না রোনালদিনহোর ব্রাজিল?

এমনিতে অলিম্পিক ফুটবল সাধারণ ক্রীড়াপ্রেমীদের কাছে তেমন আকর্ষণীয় কিছু নয়। একে তো তারকাদের অনুপস্থিতি, তার ওপরে ২৩ বছরের বেশি বয়সী মাত্র তিন জনকে দলে রাখার নিয়ম অলিম্পিক ফুটবলের আকর্ষণে জল ঢেলে দেয় প্রায়ই। তবে এবারের কথা আলাদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

বেইজিং, ১৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এমনিতে অলিম্পিক ফুটবল সাধারণ ক্রীড়াপ্রেমীদের কাছে তেমন আকর্ষণীয় কিছু নয়। একে তো তারকাদের অনুপস্থিতি, তার ওপরে ২৩ বছরের বেশি বয়সী মাত্র তিন জনকে দলে রাখার নিয়ম অলিম্পিক ফুটবলের আকর্ষণে জল ঢেলে দেয় প্রায়ই। তবে এবারের কথা আলাদা। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি ও রোনালদিনিয়োর উপস্থিতি অনেকখানি বদলে দিয়েছে বেইজিং অলিম্পিক ফুটবলের চেহারা। এই দু জনের জন্যই এবারের অলিম্পিক ফুটবল অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি আগ্রহোদ্দীপক। সেই আকর্ষণ আর আগ্রহকে আরো অনেক উঁচুতে তুলে দিয়ে মঙ্গলবার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা ও রোনালদিনিয়োর ব্রাজিল। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দুই ফুটবল দলের লড়াইয়ে আড়ালে দুই সুপার স্টারের দ্বৈরথ --- অলিম্পিক ফুটবল এত বড় 'উপহার' বোধহয় আগে কখনো পায়নি। আসলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা সেমিফাইনালে না হয়ে ফাইনালে হলেই অনেক বেশি খুশি হতো নিখাদ ফুটবলপ্রেমীরা। সোনা জয়ের জন্য ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই ---- এর চেয়ে উপভোগ্য ম্যাচ আর কী হতে পারে! বেইজিংয়েও দুদল দারুণ ফর্মে, এখন পর্যন্ত শত ভাগ জয়ের রেকর্ড শুধু তাদেরই আছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার পথে হারিয়েছে আইভরি কোস্ট, অস্ট্রেলিয়া, সার্বিয়া ও নেদারল্যান্ডসকে। গোল করেছে সাতটি, যার মধ্যে দুটো মেসির। তবে দুই গোল করলেও যে তিন ম্যাচে (সার্বিয়ার বিপক্ষে খেলেননি) মাঠে নেমেছেন তার প্রতিটিতেই আলো ছড়িয়েছেন বার্সেলোনা-তারকা। সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে শুরুতেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। অতিরিক্ত সময়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার করা জয়সূচক গোলটিও তারই বানিয়ে দেয়া। ম্যাচশেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ আর্জেন্টিনার কোচ সার্জিও বাতিস্তা বলেছেন, "সে (মেসি) বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।" এটা অবশ্য নতুন কোনো কথা নয়, সা