২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব রেকর্ড গড়ে ১০০ মিটার জিতলেন বোল্ট

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট, পুরুষদের ১০০ মিটার সিপ্রন্টের শিরোপা জিতেছেন বিশ্বরেকর্ডের মালিক জ্যামাইকার উসাইন বোল্ট। শুধু তা-ই নয়, ফাইনালে নিজের গড়া আগের বিশ্ব রেকর্ডটাকেও নতুন করে লিখিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

বেইজিং, ১৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট, পুরুষদের ১০০ মিটার সিপ্রন্টের শিরোপা জিতেছেন বিশ্বরেকর্ডের মালিক জ্যামাইকার উসাইন বোল্ট। শুধু তা-ই নয়, ফাইনালে নিজের গড়া আগের বিশ্ব রেকর্ডটাকেও নতুন করে লিখিয়েছেন তিনি। ৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং টেপ ছুঁয়েছেন এই জ্যামাইকান। ফাইনালে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছিল স্বদেশী আসাফা পাওয়েলকে, কিন্তু তিনি হয়েছেন পঞ্চম। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোর রিচার্ড থম্পসন আর ৯.৯১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডিক্স ওয়াল্টার। বোল্টের আরেক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের টাইসন গে ফাইনালেই উঠতে পারেননি, সকালে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৫৪ ঘ.