ঢাকা, ১৬ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবারও বাংলাদেশকে এক রাশ হতাশা উপহার দিয়েছে বেইজিং অলিম্পিক। মেয়েদের ১০০ মিটার সিপ্রন্ট নাজমুন নাহার বিউটি নিজের হিটে সবার শেষে স্পর্শ করেছেন ফিনিশিং লাইন।
৭ নম্বর হিটে আট জনের মধ্যে অষ্টম হওয়া বিউটির ১০০ মিটার পেরোতে সময় লেগেছে ১২.৫২ সেকেন্ড। হিটে সবচেয়ে ভালো টাইমিং করা নাইজেরিয়ার ওলুদামোলা ওসাইয়োমি'র চেয়ে যা ১.৩৯ সেকেন্ড বেশি। হিটে অংশ নেয়া ৮৫ জনের মধ্যে বিউটির অবস্থান ৬২তম। এটুকুই যা সান্ত্বনা!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪৯ঘ.
bdnews24