২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলির ইভেন্টের সময়সূচিও জানে না বিওএ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আবারো ভুল তথ্য দিয়ে বিপাকে ফেলেছে সবাইকে। তারা জানেই না, অলিম্পিকে ডলি আক্তারের ইভেন্টটা হবে কখন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আবারো ভুল তথ্য দিয়ে বিপাকে ফেলেছে সবাইকে। তারা জানেই না, অলিম্পিকে ডলি আক্তারের ইভেন্টটা হবে কখন। বাংলাদেশের এই সাঁতারু অংশ নেবেন মেয়েদের ৫০ মিটার ফ্রি স্টাইলে। বিওএর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বৃহস্পতিবার (১৪ আগস্ট) হবে ডলি আক্তারের হিট। কিন্তু বেইজিং অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইট বলছে ৫০ মিটার ফ্রি স্টাইলের ১২ টি হিটই হবে শুক্রবার। তার মধ্যে বাংলাদেশের এই মহিলা সাঁতারু লড়বেন ৪ নম্বর হিটে, ৭ নম্বর লেনে থেকে। বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩৯ মিনিটে শুরু হবে এই হিট। বিওএ'র ম্যানেজার (গেমস) মেজর আব্দুল্লাহ ফারুক (অব.) অবশ্য এখনো নিজের রেকর্ড পত্রের ওপর ভরসা রাখছেন, "আমার কাছে যেসব রেকর্ড আছে তাতে দেখা যাচ্ছে ডলির ৫০ মিটার ফ্রি স্টাইল আজ (বৃহস্পতিবার)।" এর আগে রুবেল রানার ইভেন্ট নিয়েও তারা সবাইকে বিব্রতকর অবস্থায় ফেলেছিল। অথচ বিওএ প্রেসিডেন্ট থেকে শুরু করে মহাসচিব, প্রধান নির্বাহীসহ অনেক বিওএ সদস্য এখন বেইজিংয়ে আছেন। অলিম্পিক গেমসে বিওএর এত লোক যাওয়ার পরও কেন বিওএ সঠিক তথ্য দিতে পারে না? আব্দুল্লাহ ফারুকের জবাব, "এটা আমারও খারাপ লাগে....।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/১৮৩৯ ঘ.