২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়ামস বোনদের একদিনে তিন জয়

একদিনে দুটি করে ম্যাচ, দুটি করে জয়। উইলিয়ামস বোনদের জন্য অলিম্পিকে মঙ্গলবারের দিনটা কেটেছে ভালোই। প্রথমে এককের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন ভেনাস আর সেরেনা উইলিয়ামস, তারপর দুবোন জুটি বেঁধে জিতেছেন দ্বৈতের প্রথম রাউন্ডের ম্যাচেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বেইজিং, ১২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- একদিনে দুটি করে ম্যাচ, দুটি করে জয়। উইলিয়ামস বোনদের জন্য অলিম্পিকে মঙ্গলবারের দিনটা কেটেছে ভালোই। প্রথমে এককের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন ভেনাস আর সেরেনা উইলিয়ামস, তারপর দুবোন জুটি বেঁধে জিতেছেন দ্বৈতের প্রথম রাউন্ডের ম্যাচেও। এদিনই তৃতীয় রাউন্ডে উঠেছেন পুরুষ বিভাগের দুই 'মহারথী' রজার ফেদেরার আর রাফায়েল নাদালও। এককের দুটি ম্যাচ সহজেই জিতেছেন উইলিয়ামস বোনেরা