বেইজিং, ১২ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্জেন্টিনাকে হারিয়ে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্বাগতিক চীন। চমকে ওঠার মতো খবর, তবে এই ফুটবলে লিওনেল মেসিরা খেলছেন না, এটা মেয়েদের ফুটবল।
আর্জেন্টিনার মেয়েরা না পারলেও ব্রাজিলিয়ানরা অবশ্য ঠিকই পেরেছে, মঙ্গলবার নাইজেরিয়াকে ৩-১ গোলে হারিয়ে তারাও উঠেছে শেষ আটে। সেখানে তাদের সঙ্গী হয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, সুইডেন, নরওয়ে, কানাডা আর জাপান।
মঙ্গলবার গ্র"প পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে চীন পেয়েছে 'ই' গ্র"পের শীর্ষস্থান। এই গ্র"পের অন্য ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে সুইডেন হয়েছে দ্বিতীয়। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। তৃতীয় স্থান পাওয়া সেরা দুদলের একটি হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে কানাডাও।
৭ পয়েন্ট নিয়ে 'জি' গ্র"পের শীর্ষস্থান পেয়েছে ব্রাজিল। মঙ্গলবার উত্তর কোরিয়াকে হারিয়ে ৭ পয়েন্ট পেয়েছে জার্মানিও, তবে গোল পার্থক্যে তারা পেয়েছে দ্বিতীয় স্থান।
দিনের সবচেয়ে নাটকীয় ম্যাচে নরওয়েকে ৫-১ গোলে হারিয়ে 'এফ' গ্র"প থেকে সেমিফাইনালে উঠেছে জাপান। আগের দুম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পাওয়া জাপান এই জয়ের সুবাদে হয়েছে তৃতীয় স্থান পাওয়া সেরা দুদলের একটি। তবে আগেই শেষ আটে উঠে যাওয়া নরওয়ের জন্য এই হার বয়ে এনেছে দুঃসংবাদ, গ্র"পে দ্বিতীয় স্থান পাওয়ায় এখন কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে হবে তাদের। দিনের অন্য এক ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে এই গ্র"পের শীর্ষস্থান পেয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবারের কোয়ার্টার ফাইনালে মার্কিনিদের প্রতিপক্ষ কানাডা। একই দিনে অনুষ্ঠেয় অন্য দুটি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইডেন ও জার্মানি আর চীন ও জাপান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৫০ ঘ.
bdnews24