ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- রুবেল রানার মতো ইমাম হোসেনও শরীক হয়েছেন ব্যর্থতার মিছিলে। সোমবার বেইজিং অলিম্পিকের ১০ মিটার এয়ার রাইফেলে এই বংলাদেশী শ্যুটার ৫১ জনের মধ্যে ৪৬-তম হয়েছেন।
আগেরদিন সাঁতারু রুবেল রানা সবার পেছনে থেকেই ১০০ মিটার ব্যাক স্ট্রোকের হিট শেষ করেছিলেন। সোমবার ইমাম হোসেন ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বে ৫৮১ স্কোর করে ৪৬-তম হয়েছেন। এই ইভেন্টেই সোনা জিতেছেন ভারতের অভিনব বিন্দ্রা। বাছাইপর্বে ৫৯৬ স্কোর করে চতুর্থ হলেও শুট আউটে গিয়ে ১০৪.৫ স্কোর (১১০-এর মধ্যে) করে সোনা জিতে নিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/১৯২০ ঘ.
bdnews24