বেইজিং, ১০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক অলিম্পিকে মার্ক স্পিৎজের ৭টি সোনা জয়ের রেকর্ড ভাঙ্গার জন্য ঠিক এমন সূচনাই দরকার ছিল মাইকেল ফেলপসের! রোববার নতুন বিশ্ব রেকর্ড গড়েই সাঁতারে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের সোনা জিতেছেন তিনি। সেজন্য তার সময় লেগেছে ৪ মিনিট ৩.৮৪ সেকেন্ড। ৪ মিনিট ৫.২৫ সেকেন্ডে আগের রেকর্ডটাও গড়েছিলেন ফেলপসই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১২৫৬ঘ.
bdnews24