২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেএসপির কাছে হার দিয়ে শেখ রাসেলের মৌসুম শুরু

মৌসুমের শুরুতেই হোঁচট খেল শেখ রাসেল ক্রীড়াচক্র। শনিবার সিটিসেল ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে তাদের ১-০ গোলে হারিয়েছে বিকেএসপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 01:19 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মৌসুমের শুরুতেই হোঁচট খেল শেখ রাসেল ক্রীড়াচক্র। শনিবার সিটিসেল ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে তাদের ১-০ গোলে হারিয়েছে বিকেএসপি। দলীয় শক্তি এবং খ্যাতির বিচারে গত কয়েক বছরে শেখ রাসেল ক্রীড়াচক্র দেশের অন্যতম বড় ফুটবল শক্তি হিসেবেই পরিচিত। শিরোপা লড়াইয়ে তারা বরাবর ওপরের দিকেই থাকে। কিন্তু মৌসুমের প্রথম ম্যাচে তাদের সেই দাপট দেখা যায়নি। তাই ৩০ মিনিটে বিকেএসপির সবুজের দেওয়া গোলটি আর শোধ করতে পারেনি তারা। (বিস্তারিত আসছে)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/১৯১২ ঘ.