২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড দিয়ে বেইজিং মিশন শুরু ফেলপসের

রেকর্ড দিয়েই বেইজিং মিশন শুরু করেছেন মাইকেল ফেলপস। আটটি সোনা জয়ের টার্গেট নিয়ে অলিম্পিকে খেলতে আসা এই মার্কিন সাঁতারু শনিবার এই আসরের দ্বিতীয় দিনেই নেমেছেন পুলে, আর নেমেই ভেঙে দিয়েছেন একটি অলিম্পিক রেকর্ড। তবে প্রথম সোনার পদকটি জিততে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

বেইজিং, ৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম) -- রেকর্ড দিয়েই বেইজিং মিশন শুরু করেছেন মাইকেল ফেলপস। আটটি সোনা জয়ের টার্গেট নিয়ে অলিম্পিকে খেলতে আসা এই মার্কিন সাঁতারু শনিবার এই আসরের দ্বিতীয় দিনেই নেমেছেন পুলে, আর নেমেই ভেঙে দিয়েছেন একটি অলিম্পিক রেকর্ড। তবে প্রথম সোনার পদকটি জিততে রোববার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাকে। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের হিট ছিল শনিবার। তাতে ৪ মিনিট ৭ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে চার বছর আগের এথেন্স অলিম্পিকে নিজেরই গড়া রেকর্ডটা নতুন করে লিখিয়েছেন ফেলপস। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডের মালিকও তিনিই, এ বছরের গোড়ার দিকে গড়া সেই রেকর্ডের চেয়ে মাত্র আড়াই সেকেন্ড বেশি সময় নিয়ে হেসে-খেলেই ফাইনালে উঠেছেন ফেলপস। রোববার হবে এই ইভেন্টের ফাইনাল, আর তাতে জিতলে এথেন্সে জেতা ছয়টি সোনার পদকের সঙ্গে যোগ হবে এই আসরে টার্গেট করা আটটি সোনার প্রথমটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/১৮০৭ ঘ.