ঢাকা, ৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট সিটিসেল ফেডারেশন কাপের গ্র"পিং চূড়ান্ত হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলে লটারীর মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য ১৬টি দলকে ৪টি গ্র"পে ভাগ করে দেওয়া হয়েছে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে বি লিগ চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হবে যাত্রাবাড়ী ক্রীড়চক্র।
প্রথম বি লিগের শীর্ষ চারটি দলকে শীর্ষ বাছাই ধরে গ্র"পিংয়ের ড্র অনুষ্ঠিত হয়। এতে 'এ' গ্র"পে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে লড়াই করবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, খুলনা আবাহনী এবং ঢাকা ওয়ান্ডারার্স। 'বি' গ্রপে বি লিগ চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে আছে চট্টগ্রাম মোহামেডান, চট্টগ্রাম আবাহনী এবং যাত্রাবাড়ী ক্রীড়াচক্র। শেখ রাসেল ক্রীড়াচক্র, ব্রাদার্স ইউনিয়ন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও বিকেএসপিকে নিয়ে 'সি' গ্র"প। আর 'ডি' গ্রপে আরামবাগ ক্রীড়াচক্র, রহমতগঞ্জ ও সানরাইজ স্পোর্টিং ক্লাবকে পাচ্ছে মোহামেডান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪০ঘ.
bdnews24