২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে সালাউদ্দিন যুগের প্রথম ফুটবল টুর্নামেন্ট

অনেক আন্দোলন, বিবাদ ও রাজনীতি পাড়ি দিয়ে ফুটবল অবশেষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ঠিক যেখানে থাকার কথা তার। অযোগ্যদের খামখেয়ালিপনার শিকার হয়ে এই ফুটবল মাঠ থেকে প্রায় বিতাড়িতই ছিল বহুদিন। কাজী সালাউদ্দিন আবার তাকে চিরচেনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরিয়ে নিয়ে আসছেন মাঠের ফুটবল মাঠে থাকার গ্যারান্টি দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৫ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ---- অনেক আন্দোলন, বিবাদ ও রাজনীতি পাড়ি দিয়ে ফুটবল অবশেষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ঠিক যেখানে থাকার কথা তার। অযোগ্যদের খামখেয়ালিপনার শিকার হয়ে এই ফুটবল মাঠ থেকে প্রায় বিতাড়িতই ছিল বহুদিন। কাজী সালাউদ্দিন আবার তাকে চিরচেনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরিয়ে নিয়ে আসছেন মাঠের ফুটবল মাঠে থাকার গ্যারান্টি দিয়ে। দীর্ঘ এক বছর পর শনিবার ফুটবল ফিরছে ২১তম সিটিসেল ফেডারেশন কাপের মোড়কে। গতবছর জুলাইয়ে বি. লিগ শেষ হওয়ার পর কিছু প্রদর্শনী খেলা বাদ দিলে ঘরোয়া ফুটবলে বলার মতো কিছু ছিল না। প্রথম পেশাদার লিগের নেশায় মাতোয়ারা হয়ে ফেডারেশন কাপের কথা ভুলেই গিয়েছিলেন সুলতান-হেলালরা। তার আগে ২০০৬ সালের অবস্থা ছিল আরো করুণ, লিগ- ফেডারেশন কাপ কিছুই হয়নি। সর্বশেষ ফেডারেশন কাপ হয়েছিল ২০০৫ সালে। তার দুবছর পর এবার ২১তম আসর বসছে ব্যাপক পরিসরে। বাছাইপর্বেই খেলছে ১১টি দল, তিনটি গ্র"পে ভাগ হয়ে। বাছাইপর্ব উতরে যাওয়া ৫টি দল এবং বি. লিগের ১১টি অর্থাৎ ১৬ টি দল নিয়ে ফেডারেশন কাপের চূড়ান্তপর্ব হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এখানে বাছাইপর্বের কেবল উদ্বোধনী ম্যাচটি হবে শনিবার বিকাল ৪টায়, মুখোমুখি হবে যাত্রাবাড়ী ক্রীড়াচক্র ও রাজশাহীর দিগন্ত প্রসারী ক্লাব। তারপর আর হবে না, বর্ষা মৌসুম এড়াতেই এই স্টেডিয়ামে খেলা রাখা হয়নি। বাছাইপর্বের বাকি ৭টা করে ম্যাচ হবে আর্মি ও গাজীপুর স্টেডিয়ামে। এতে করে স্থানীয়ভাবে ফুটবল উন্মাদনাও সৃষ্টি হবে বলে বাফুফে কর্মকর্তাদের ধারনা। তাদের দাবি অনুযায়ী, বাফুফের তত্ত্বাবধানে মাঠ দুটো তৈরি করা হয়েছে এবং দুটো স্টেডিয়ামই এখন খেলার জন্য তৈরি। আগামী ৩ আগস্ট শেষ হওয়ার পর ১০ আগস্ট থেকে শুরু হতে পারে সিটিসেল ফেডারেশন কাপের আসল লড়াই। মাঠের খেলা এবং তার আয়োজন মিলিয়ে এই লড়াই হবে অনেক বেশি আর্কষনীয়। কারণ বাংলাদেশের ফুটবল প্রথমবারের মতো সাড়ে ১৬ কোটি টাকার স্পন্সর-সঙ্গী পেয়েছে সিটিসেলকে। তাই প্রাইজমানিও অনেক বেশি, শিরোপাজয়ীরা পাবে ৩ লাখ টাকা, রানার্স-আপ দলের জন্য ১ লাখ এবং ফেয়ার প্লে'র জন্য ৫০ হাজার টাকা। এছাড়াও সেমিফাইনাল ও ফাইনালের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে। ১১ টি দল : ক গ্র"প- যাত্রাবাড়ী ক্রীড়াচক্র, বিকেএসপি, বাংলাদেশ পুলিশ ও দিগন্ত প্রসারী। খ গ্র"প- ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ও বাংলাদেশ বিমান বাহিনী। গ গ্র"প- সানরাইজ স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ কাস্টমস ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১৫ঘ.