ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ঢাকায় দু বছর অনুশীলনের পর অবশেষে ২৩ জনকে বেকহাম ফুটবল একাডেমিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যানরি ওয়ার্ফ। আগামী ২৬ অক্টোবর থেকে লন্ডনে তাদের তিন সপ্তাহের অনুশীলন শুরু হবে।
দীর্ঘ দুই বছর অনুশীলন করানোর পর ২৩ জনকে বাছাই করেছেন দুই কোচ গোলাম সারওয়ার টিপু ও রেজাউল হল জামাল। লন্ডনের ক্যানরি ওয়ার্ফের উদ্যোগে দু-বছর আগে সারাদেশে প্রতিভা অন্বেষণ কর্মসূচীর মাধ্যমে একশ'রও বেশি ক্ষুদে ফুটবল প্রতিভা বাছাই করা হয়েছিল। সেখান থেকে পর্যায়ক্রমে প্রশিক্ষণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে এই ২৩ জনকে।
অনুশীলনের পাশাপাশি তাদের চেলসি, আর্সেনাল ও ওয়েস্টহাম ক্লাবে নিয়ে যাওয়া হবে সেসব ক্লাবের সুযোগ-সুবিধা এবং পরিবেশের সঙ্গে পরিচয় করানোর জন্য।
যারা বাদ পড়েছেন তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে। তারা যেন খেলা ছেড়ে না দেয় সেজন্যই তাদের এ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশিক্ষণ কর্মসূচীর সমন্বয়কারী ফজলুর রহমান বাবুল।
নির্বাচিত ২৩ জন : ইসহাক (চট্টগ্রাম), নাদিম, সজীব, লোকনাথ, টিপু ও অনিক বর্মন (নারায়ণগঞ্জ), সোহেল (চাঁদপুর), শিহাব, সাদ, শুভ, সাগর ও অনিক (ঢাকা), বাবু (নোয়াখালী), রাহাত, সুজয় ও রাব্বি (খুলনা), চঞ্চল (গোপালগঞ্জ), আমিনুল ও সগীর (রাজশাহী), মেহেদী (চাপাই নাবাবগঞ্জ), সারওয়ার (মুন্সীগঞ্জ), সুজন (নাটোর) ও ফরহাদ (সাতক্ষীরা)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.
bdnews24